বিশ্বকাপ না খেললেও বিশ্বের নানা প্ন্তেো ফুটবল পাগল দেশ হিসেবেও বাংলাদেশের বেশ পরিচিত রয়েছে। সেই দেশে অনেকটা চুপিসারেই সফর করছেন বিশ্বকাপ জয়ী জার্মান সুপারস্টার মেসুত ওজিল।
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানীর সাবেক এই তারকা ফুটবলার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পবিত্র রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন সাবেক জার্মান সুপারস্টার ওজিল। তার আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ওজিল। সফরকালে তার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলেও রয়েছে।
বাংলাদেশ সফরের প্রথম দিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনে করেছেন ওজিল। সেন্টারটির বেশকিছু উন্নয়নমূলক কাজে তুর্কি সরকারের আওতাধীন ‘টীকা’ নামের একটি সংস্থা ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে।
জানা গেছে, ঢাবির এই প্রজেক্ট উদ্বোধনের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেবেন ওজিল। এরপর রাতেই দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ওজিল।
তুর্কি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান ওজিল ২০০৯-১৮ পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন। দেশটির হয়ে ২৩টি গোল করা ওজিল ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নিয়েছেন। এরপর ২০২৫ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।
