ভিয়েতনামে দলের সাথে হামজা চৌধুরী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৫ মার্চ ২০২৬
ভিয়েতনামে দলের সাথে হামজা চৌধুরী

ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে দলের সাথে যোগ দেন তিনি।

তিনদিন আগে ভিয়েতনামে দলরে সাথে যোগ দেওয়ার কথা থাকলেও হামজার ক্লাব লেস্টারের খেলা থাকায় আসতে পারেননি। ফলে সোমবার ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসে রওনা হন তিনি।

মঙ্গলবার ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছে দলের সাথে যোগ দেন হামজা। হাভিয়ের ক্যাবরেরার দল ২০ মার্চ হ্যানয়ের উদ্দেশে রওনা দিলেও দলে সাথে ছিলেন না হামজা।

হামজা চৌধুরীকে ভিয়েতনামের বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। ইমিগ্রেশন ও বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ৩০ মিনিটেরও বেশি সময় লাগেনি বলে জানানো হয়।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল একটি প্রীতি ম্যাচ খেলবে। ওই ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুর রওনা হবেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। সেখানে ৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে জামাল।

গ্রুপ ‘সি’-এ পাঁচ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বাছাইপর্বের দৌড় থেকে ছিটে আছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরে আসলেও হামজা চৌধুরী ইংল্যান্ড ফিরে যাবেন।



শেয়ার করুন :