২০২৬ ফুটবল বিশ্বকাপের ১২ গ্রুপ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪২ পিএম, ০২ এপ্রিল ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপের ১২ গ্রুপ চূড়ান্ত

২০২৬ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠি বিশ্বকাপের ১২ গ্রুপের দল চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার রাতে মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো।

এছাড়া আন্ত:মহাদেশীয় প্লে-অফ ফাইনালের পর বলিভিয়াকে কাঁদিয়ে সেই দলে যোগ দিয়েছে ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির।

এবার নিয়ে টানা তিন আসরে বিশ্বচ্যাম্পিয়ন ইতালি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।

ফিফা বিশ্বকাপের গ্রুপ :

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র

গ্রুপ-বি : কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড

গ্রুপ-সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ-ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরষ্ক

গ্রুপ-ই : জার্মানী, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ-এফ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিশিয়া

গ্রুপ-জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ-এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ-আই : ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে

গ্রুপ-জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ-কে : পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া

গ্রুপ-এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।



শেয়ার করুন :