যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আমিনুল হক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আমিনুল হক

সাবেক ফুটবলার আমিনুল হকের হাতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন তারেক রহমান। ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে হেরে গিয়েছিলেন তিনি। তবে টেকনোক্র্যাট হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি।

বিএনপি ক্ষমতায় আসার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আমিনুল হকের হাতে আসরে বিষয়টি একরকম নিশ্চিতই ছিল। তবে ঢাকা-১৬ আসন থেকে জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী কর্নেল (অব) আব্দুল বাতেনের কাছে হেরে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছেলি।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আমিনুল হকের হাতেই উঠলো।

সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সর্বোচ্চ ১০ ভাগ টেকনোক্র্যাট মন্ত্রী পরিষদে থাকতে পারে। সাধারণত বিশিষ্ট ব্যক্তি যাদের বিশেষ বিষয়ে অভিজ্ঞতা ও অসাধারণ দক্ষতা এবং দলের ত্যাগী নেতাদের টেকনোক্যাট কোটায় মন্ত্রী করা হয়।

ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত হন আমিনুল। রাজনীতিতে যুক্ত হয়ে গত এক যুগের বেশি সময় অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তিনি।



শেয়ার করুন :