মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে শেষ দিনে ২৬৭ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে এ সংগ্রহ গড়ে বাংলাদেশ।
টেস্টের শেষ দিন হওয়ায় জয় পেতে পাকিস্তানকে দিনের বাকি সময়ে ৭৫ ওভারের মধ্যে ২৬৮ রান করতে হবে। বিপরীতে বাংলাদেশের জয় পেতে প্রয়োজন ১০ উইকেট। তবে বৃষ্টি কিংবা আলো স্বল্পতার কারণে হিসেবে পাল্টেও যেতে পারে।
প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে খেলতে নেমে ম্যাচের পঞ্চম দিন ৯ উইকেটে ২৪০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৭৯ রানে এগিয়ে ছিল টাইগাররা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত ছিলেন।
পঞ্চম দিন শান্ত ৮৭, মুশফিক ২২, লিটন দাস ১১, মেহেদি হাসান মিরাজ ২৪, তাইজুল ইসলাম ৩, তাসকিন আহমেদ ১১ রানে আউট হন। ৪ রানে অপরাজিত ছিলেন এবাদত হোসেন।
এছাড়া আগের দিন মাহমুদুল হাসান জয় ৫, সাদমান ইসলাম ১০ ও মুমিনুল হক ৫৬ রানে আউ হন।
পাকিস্তানের হাসান আলি ও নোমান আলি ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ ও পাকিস্তান ৩৮৬ রান করেছিল।
