পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দল দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১২ মে ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের দল দিলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও সিলেট টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টের দল থেকে কোন পরিবর্তন আনেনি। এছাড়া আবহাওয়ার কারণে সিলেট ভেন্যু নিয়ে কোন শঙ্কা নেই।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন যথারীতী নাজমুল হোসেন শান্ত। এছাড়া সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ।

এদিকে, বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা উঠলেও সেটি উড়িয়ে দিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম. তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।



শেয়ার করুন :