টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৭ মার্চ ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল লড়াই দিয়ে রবিবার শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের দশম আসরের ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে।

রিচার্ড ইলিংওয়ার্থ ২০২৪ সালে বিশ্বকাপের ফাইনালেও অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পরিচালনা করেছিলেন তিনি।

চলতি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচেও অনফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংওয়ার্থ ও ওয়ার্ফ।

ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাউদ্দিন পালেকার। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমি-ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন তিনি।

ফাইনাল লড়াইয়ে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দ্বিতীয় সেমিতে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকা দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক।

বিশ্বকাপের ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিতেও ম্যাচ রেফারি ছিলেন তিনি।



শেয়ার করুন :