মধ্যপ্রাচ্য সংঘাতে আইসিসির সভা স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাতে আইসিসির সভা স্থগিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ২৫-২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা স্থগিত করা হয়েছে। স্থগিত সভা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি।

আইসিসি জানিয়েছে, এপ্রিলের কোনো এক সময়ে এই সভাটি আবারও আয়োজনের চেষ্টা করা হবে। তবে নতুন কোনো তারিখ বা ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া একই মহাদেশের অন্য কোথাও সভা আয়োজনের কথা ভাবা হচ্ছে।

সভায় আইসিসির বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য এবং শীর্ষ নেতৃবৃন্দের অংশ গ্রহণের কথা ছিল। সভার আলোচ্য সূচিতে ছিল বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল দেখতে ভারতের আহমেদাবাদে আইসিসির অনেক কর্মকর্তা উপস্থিত আছেন। এছাড়া বিভিন্ন দেশের বোর্ড প্রধানরাও উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :