বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির কমিটি গঠন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১১ পিএম, ১১ মার্চ ২০২৬
বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির কমিটি গঠন

নির্বাচনে ভোট দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, ফাইল ফটো

অন্তর্বর্তীকালিন সরকারের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএনসি)।

বুধবার (১১ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এই কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) এ কে এম আসাদুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি চার সদস্য হলেন-
১. মো. সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
২. মোহাম্মদ নাসিরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি এডমিন ও দক্ষিণ) ডিএমপিএ
৩. এ টি এম সাইদুজ্জামান (ক্রীড়া সাংবাদিক)
৪. ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট (এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)।

গঠিত কমিটিকে ১৫ (পনেরো) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তের প্রয়োজন গঠিত কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।


বিষয়ঃ

শেয়ার করুন :