বাংলাদেশ-পাাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার সারাহ কুক। মিরপুর স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে তারা খেলা দেখছেন।
শুক্রবার (১৩ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-পাাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় লড়াই। প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ছুটি দিন (শুক্রবার) হওয়ায় নাতিকে নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখতে এসেছেন মির্জা ফখরুল। বিসিবিতে আসার পর ফুল দিয়ে বরণ করতে চাইলে বাঁধা দেন তিনি। জানিয়ে দেন, ফুল নিবেন না, নাতিকে নিয়ে খেলা দেখতে এসেছেন।
বিএনপির রাজনীতের সাথে যুক্ত মির্জা ফখরুল ইসলাম আলগীর এক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ক্রিকেট খেলার সাথেও যুক্ত ছিলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলগীরও ছাড়া মিরপুর স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার সারাহ কুক। ক্রিকেট ভক্ত সারাহ কুক এর আগেও আরও বেশ কয়েকবার স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন।
এর আগে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ দেখতে মিরপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানে কন্যা জাইয়া রহামন। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানের জয়ের পুরো ম্যাচটি জাইমা রহমান মিরপুরের প্রেসিডেন্ট বক্স থেকে উপভোগ করেন। ম্যাচ চলাকালে বাংলাদেশ দলকে হাততালি দিয়ে উৎসাহও দেন তিনি।
