চোটাক্রান্ত ইমনকে টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার আশা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ পিএম, ১২ এপ্রিল ২০২৬
চোটাক্রান্ত ইমনকে টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার আশা

পিএসএল থেকে কাঁধের চোট নিয়ে দেশে ফেরা ওপেনার পারভেজ হোসেন ইমনকে তিন সপ্তাহের পুনর্বাসনে থাকতে হবে। ফলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়ার আশা করছে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, গত ৩ এপ্রিল পিএসএলে ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পান ইমন। দেশে ফেরার পর তার চোটের অবস্থা মূল্যায়নের পর জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, এমন ইনজুরি সারতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে।

ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ইমন ইতিমধ্যে বিসিবির মেডিকেল ও কোচিং স্টাফের তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে ধাপে ধাপে পুনর্বাসন ও স্কিল ট্রেনিং করানো হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, এই মাসের (এপ্রিল) শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের আগেই ইমন সুস্থ হয়ে উঠবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭ এপ্রিল মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডে হবে ২৩ এপ্রিল, চট্টগ্রামে।

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের সব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। প্রথম দুটি টি-টোয়েন্টি ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং শেষ ম্যাচটি হবে ১ মে, মিরপুরে।



শেয়ার করুন :