তাসকিনের ক্যামিও ব্যাটিংয়ে বাংলাদেশে সংগ্রহ ৪১৩ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৯ মে ২০২৬
তাসকিনের ক্যামিও ব্যাটিংয়ে বাংলাদেশে সংগ্রহ ৪১৩ রান

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১৩ রানের সংগ্রহ গড়লো বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকের (৭১) আউট হওয়ার পর পেসার তাসকিন আহমেদের ক্যামিও ব্যাটিংয়ে ৪’শ রান পার করে বাংলাদেশ। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন তাসকিন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০১ এবং মোমিনুল হক ৯১ রান করেছিলেন।

প্রথম দিন শেষে মুশফিক ৪৮ ও লিটন দাস ৮ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন ব্যক্তিগত ৭১ রানে ফিরেন মুশফিক। দলীয় ৩৮০ রানে মুশফিকের বিদায়ের পর ৪’শ রানের সংগ্রহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

তবে পেসার তাসকিন আহমেদের ক্যামিং ব্যাটিং ৪’শ পার করে বাংলাদেশ। ১৯ বলে ২৮ রান করে তাসকিন আউট হলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

প্রথম ইনিংসে ১১৭.১ ওভার ব্যাট করেছে টাইগাররা। মুশফিকুর রহিম ৭১, লিটন ৩৩, মেহেদি হাসান মিরাজ ১০, তাইজুল ইসলাম ১৭, তাসকিন আহমেদ ২৮ রান করেন।

ব্যাট হাতে ৪ রানে অপরাজিত ছিলেন নাহিদ রানা। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নেন।



শেয়ার করুন :