এশিয়া কাপ ২০২৫ আসরে গ্রুপিং এবং পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আট দলের এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৯ সেপ্টেম্বর শুরু হবে শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এছাড়া ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। ৯ সেপ্টেম্বর হংকং-আরব আমিরাতের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
দুই গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ড সুপার ফোরে খেলার টিকিট পাবে। সুপার ফোরের শীর্ষ দু’দল ফাইনাল খেলবে।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করলেও এখনও ভেন্যু জানায়নি এসিসি।
এশিয়া কাপের সূচি
৯ সেপ্টেম্বর : আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর : ভারত-সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর : পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর : সংযুক্ত আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর : পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর : ভারত-ওমান
সুপার ফোরের সূচি
২০ সেপ্টেম্বর : বি১-বি২
২১ সেপ্টেম্বর : এ১-এ২
২৩ সেপ্টেম্বর : এ২-বি১
২৪ সেপ্টেম্বর : এ১-বি২
২৫ সেপ্টেম্বর : এ২-বি২
২৬ সেপ্টেম্বর : এ১-বি১
ফাইনাল : ২৮ সেপ্টেম্বর।
