বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল নিয়ে আসছে নেদারল্যান্ডস। সিলেটে বাংলাদেশের বিপক্ষে ৩০ আগস্ট থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল।
টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাচ ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৫ জনের দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ড, শাকিব জুলফিকার, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেনরা।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিবে অরেঞ্জ আর্মিরা। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিমধ্যে ইউরোপীয় বাছাইপর্বে ইতালির সঙ্গে নিজেদের জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও দল ঘোষণা করেনি। তবে এশিয়া কাপের ক্যাম্পের জন্য ২৫ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ছুটি নেওয়ায় বাকি ২৪ জন ইতিমধ্যে সিলেট পৌঁছে অনুশীলন করছে।
বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দল
শারিজ আহমেদ, নোহা ক্রোস, ডোনিয়েল ডোরাম, আরিয়ান দত্ত, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), বেন ফ্লেচার, ফ্রেড ক্লাজেন, কাইল ক্লেইন, রায়ান ক্লেইন, পল ভান মিকেরেন, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলি, বিক্রম সিং এবং সাকিব জুলফিকার।
ম্যাচ সূচি
৩০ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি
০১ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি
০৩ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি।
সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে।
