পাকিস্তান সিরিজে বাংলাদেশের দৃষ্টি বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৯ মার্চ ২০২৬
পাকিস্তান সিরিজে বাংলাদেশের দৃষ্টি বিশ্বকাপ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নামলেও বাংলাদেশের দৃষ্টি ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ আসরে সরাসরি খেলতে হলে র‌্যাংকিংয়ে থাকতে হবে আট নম্বরে। বর্তমানে দশ নম্বরে থাকা বাংলাদেশ তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করে র‌্যাংকিংয়ে উপরে উঠাই লক্ষ্য।

ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার (৯ মার্চ) মিরপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন কোচ জেমি সিমন্স।

মিরপুরের উইকেট এবার স্পোর্টিং হবে আশা করে কোচ জেমি সিডন্স বলেন, “এই সিরিজের উইকেট অনেক ভালো হবে। তাই আমরা এই সিরিজের দিকে তাকিয়ে আছি। এই সিরিজটি আমাদের জন্য ২০২৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পথের শুরু।”

পাকিস্তান সিরিজের লক্ষ্য নিয়ে টাইগার কোচ বলেন, “লক্ষ্য (বাংলাদেশের) র‌্যাঙ্কিংয়ে উপরের উঠা, শুধু আট নম্বরে থেকে সরাসরি কোয়ালিফাই করা নয়। আসল বিষয় হলো আমরা টেবিলের উপরের দিকে যেতে চাই।”

তিনি আরও বলেন, “কোয়ালিফিকেশনের (বিশ্বকাপে) সময় যদি আমরা সাত বা ছয়ে থাকতে পারি তবে ভালো। কিন্তু আমরা মূলত টেবিলের উপরের দিকে যেতে চাই। তার মানে দল হিসেবে আরও ভালো ক্রিকেট খেলা।”

ঘরের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করার ইতিহাস আছে বাংলাদেশের। ২০১৫ সালের সফরে ঢাকায় ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

সেই সাফল্যর পুনরাবৃত্তি করতে টাইলেও চ্যালেঞ্জও রয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন টাইগার কোচ।ন বলেন, “তারা (পাকিস্তান) এবারও নিশ্চয়ই ৩-০ ব্যবধানে হারতে চাইবে না। তারা সিরিজে খুব শক্তভাবে ফিরে আসার চেষ্টা করবে।”

শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন বাংলাদেশের যে দলটি এসেছে তাতে ৬ জনই নতুন মুখ। ওয়ানডে ক্রিকেটে অভিষেক না হলেও তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটিতে সহজভাবে দেখছেন না।

টাইগার কোচ বলেন, “পাকিস্তান থেকে উঠে আসা কোনো ক্রিকেটারকেই খাটো করে দেখা যাবে না। কারণ সেখানে সব সময়ই প্রতিভা থাকে। আর কেউ যখন স্কোয়াডে চলে আসা, তখন নতুন হওয়া কোনো বড় বিষয় নয়। নিজের যোগ্যতা প্রমাণ করেই দলে আসে।”



শেয়ার করুন :