ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৩ অক্টোবর ২০২৫
ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে মিরপুরে রেকর্ড ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ। প্রথমে ব্যাট করে সৌম্য সরকার এবং সাইফ হাসানের রেকর্ড ওপেনিংয়ে ৮ উইকেটে ২৯৬ রান করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য-সাইফের ওপেনিং জুটি থেকে ১৭৬ রান পায় বাংলাদেশ। যা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে ওপেনিং জুটিতে রেকর্ড রান।

সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পাওয়ার শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি তাই অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। সিরিজ নির্ধারণী এ ম্যাচে বড় সংগ্রহই গড়লো বাংলাদেশ।

বিস্তারিত আসছে...



শেয়ার করুন :