টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করলো সিকান্দার রাজার দল। সুপার এইটে খেলা নিশ্চিত করা জিম্বাবুয়ে গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কলম্বোতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচেই আগেই অবশ্য গ্রুপটি থেকে দুটি দলই সুপার এইটে খেলা নিশ্চিত করেছে।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। দলে পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন ওপেনার পাথুম নিসাঙ্কা।
১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫১ বলে ৬৯ রান যোগ করেন জিম্বাবুয়ের দুই ওপেনার বেনেট ও তাদিওয়ানশে মারুমানি। ২৬ বলে ৩৪ রান করে আউট হন মারুমানি। তিন নম্বরে নেমে ১২ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেন রায়ান বার্ল।
দলীয় ৯৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বার্ল ফেরার পর ৪০ বলে ৬৯ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে জয়ের কাছে নিয়ে যান বেনেট ও রাজা। জয় থেকে ১২ রান দূরে থাকতে রাজা আউট হলে জিম্বাবুয়ের জয় নিশ্চিত করেন বেনেট ও টনি মুনিয়োঙ্গা।
টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জয় জিম্বাবুয়ের। এর আগে ২০২৪ সালে ১৭৪ রান তাড়া করে জিতেছিল তারা।
টি চারে ৪৮ বলে অনবদ্য ৬৩ রান করেন ১১তম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া বেনেট। ৩ বলে ১টি ছক্কা ৮ রানে অপরাজিত থাকেন মুনিয়োঙ্গা। ম্যাচ সেরা হন রাজা।
সুপার এইটে গ্রুপ-১এ দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। ২৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
